অসুস্থ হ‌য়ে হাসপাতালে বেবী নাজনীন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এদিকে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার জানান, দুদিন ধরে জ্বরে ভুগছেন বেবী নাজনীন। জ্বর না কমায় শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তিনি।

মঙ্গলবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার সঙ্গে পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

Share this post

scroll to top