স্বামী-সন্তান ফেলে বিয়ের দাবিতে প্রতারক যুবলীগ নেতার বাড়িতে গৃহবধূ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মানিকগঞ্জে বিয়ের দাবিতে লিটন মিয়া নামে এক যুবলীগ নেতার বাড়িতে তিন দিন ধরে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। কিন্তু তাকে বাড়িতে দেখেই পালিয়ে গেছে দুই সন্তানের জনক প্রেমিক লিটন মিয়া। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ঢুলন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নারী জানান, গত আট মাস ধরে বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সর্ম্পক করে গড়ে তোলেন। এ কারণে ২২ দিন আগে স্বামীকেও ডির্ভোস দেন তিনি। কিন্তু লিটন তাকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে সোমবার থেকে তিনি লিটনের বাড়িতে অবস্থান করছেন। তাকে দেখে লিটন বাড়ি থেকে পালিয়ে গেছেন। লিটনের বোন ও মা তাকে মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি।

ওই নারী দুই সন্তানের জননী। লিটনও দুই সন্তানের জনক বলে জানা গেছে।

এদিকে ওই নারী টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে লিটনের সঙ্গে পালিয়ে গেছেন বলে তার স্বামী মঙ্গলবার ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। বুধবার দুপুরে প্রেমিকের বাড়ি থেকে পুলিশ ওই নারীকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, স্বামীর অভিযোগের প্রেক্ষিতে ওই নারীকে থানায় আনা হয়েছে। লিটন তার মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছেন। যুবলীগ নেতা লিটনের বিরুদ্ধে ওই নারী মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top