খালেদা জিয়ার মুক্তির দাবিতে পাঁচদিন ধরে হাঁটছেন ছয় যুবক, গন্তব্য ঢাকা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা করেছেন ছয় যুব্ক। এদের প্রত্যেকেই ছাত্রদল, যুবদলের স্থানীয় নেতা।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  বলেন, গত ৫ জুলাই চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন। বুধবার (১১ জুলাই) তাদের ঢাকায় পৌঁছার কথা।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবদলকর্মী শফিউল আলম রানা, ছাত্রদলকর্মী শহীদুজ্জামান, আজিম উদ্দিন, সোহেল, কুমিল্লা ছাত্রদল নেতা সাদ্দাম মজুমদার, মনোহরগঞ্জ ছাত্রদল নেতা সোহেল রানা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top