সুইডেনকে বিদায় করে সেমিতে ইংল্যান্ড

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কাগজে কলমে ফেবারিট। কাজান এরেনায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফেবারিটের মতোই জিতেছে ইংল্যান্ড। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে গ্যারেথ সাউথগেটের দল।

ম্যাচের শুরুটা হয়েছে একেবারে ম্যাড়ম্যাড়ে। প্রথম ১২ মিনিটে বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ১৩ মিনিটের মাথায় ইংলিশ গোলরক্ষককে চমকে দিতে বক্সের অনেক বাইরে থেকে শট নিয়েছিলেন ভিক্টর ক্লাসেন। তার ডান পায়ের দূরপাল্লার শটটি বারের একটু উপর দিয়ে বাইরে চলে যায়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top