এবার তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি করলো পাকিস্তান।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  এবার সামরিক ক্ষেত্রে উন্নত সহযোগিতার ক্ষেত্রে ন্যাটো সদস্য মুসলিম দেশ তুরস্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পৃথিবীর একমাত্র পারমানবিক শক্তিধারী মুসলিম দেশ পাকিস্তান।

গতকাল ঐতিহাসিক এই চুক্তির স্বাক্ষর হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। নতুন এই চুক্তি অনুসারে, যৌথভাবে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধজাহাজ তৈরি করবে তুরস্ক ও পাকিস্তান। 

ইসলামাবাদে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী চারটি স্টিলথ যুদ্ধজাহাজের মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও।

চারটি জাহাজেরই মালিক হবে পাকিস্তান এবং পাকিস্তানেই এই সব জাহাজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর কাজ সম্পন্ন করা হবে। যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের ফলে প্রযুক্তি ক্ষেত্রেও দুই দেশই লাভবান হবে বলে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে।

নতুন প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ ভারত মহাসাগর ও আরব সাগরে পাকিস্তানের নৌ শক্তি জোরদার করবে বলেও জানানো হয়েছে।

চারটি ‘মিলজেম ক্লাস’ যুদ্ধজাহাজের মধ্যে দু’টি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কের ইস্তাম্বুলে। নির্মাণ শেষে দু’টি জাহাজই পাকিস্তানের কাছে হস্তান্তর করা হবে। বাকি দু’টি জাহাজ তৈরি হবে পাকিস্তানের করাচিতে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top