গনতন্ত্র মুক্তির আন্দোলন চালিয়ে যানঃবিএনপির নেতা-কর্মীদের প্রতি খালেদা জিয়া।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মিথ্যা মামলার ফরমায়েশী  রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের ‘গণতন্ত্রের মুক্তির জন্য’ সাহসের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।

শনিবার বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে কারাগারে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম। বিকেল পাঁচটার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

এ সময় ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার শরীর অত্যন্ত খারাপ। তাকে দেখার পর আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। তিনি (খালেদা জিয়া) বলেছেন, তার বাম হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। বাম হাতের ওজন বেড়ে গেছে। বাম পা থেকে শুরু করে শরীরের বাম দিকে ব্যথা বেড়েছে। এখন সাধারণভাবে হাঁটাচলা করাও তার জন্য মুশকিল।

বিএনপি মহাসচিব বলেন, আর বিলম্ব না করে তিনি যে হাসপাতালে (ইউনাইটেড হাসপাতাল) যেতে চেয়েছেন, সেখানে রেখে অবিলম্বে তার বিশেষভাবে চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। এটা সরকারের দায়িত্ব। যদি এর ব্যত্যয় ঘটে এবং তার (খালেদা জিয়া) শরীরের কোনো ক্ষতিসাধন হয়, তবে সেটার দায়িত্ব সরকারকে নিতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top