প্রিয় দেশবাসীর প্রতি দেশনেত্রী খালেদা জিয়ার বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  প্রিয় দেশবাসীসহ দলের সকল নেতাকর্মীদের প্রতি বাংলা নববর্ষ ১৪২৫ এর শুভেচ্ছা জানিয়েছেন মিথ্যা মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

 

এছাড়াও এক পৃথক বাণীতে নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়গুলি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

বেগম জিয়ার কৌশলী  অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গত ১১ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তাদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‌‘গত বুধবার আমাদের দলের দুই সিনিয়র আইনজীবী আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। তাদের মাধ্যমে নেত্রী সারাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।’

 

রিজভী আরও বলে, ‘দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সকল সাংবাদিককেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।’

 

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top