খালেদা জিয়াকে ডিভিশন না দিয়ে সাধারন বন্দী হিসাবে রাখা হয়েছেঃবিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কোর্টের রায় হাতে এসে না পৌছায় বেগম খালেদা জিয়া এখন কারাগারে সাধারণ বন্দী হিসেবে আছেন। জেলকোডে সাবেক প্রেসিডেন্টের কথা উল্লেখ থাকলেও সাবেক প্রধানমন্ত্রীর কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন আইজি প্রিজন মেজর জেনারেল ইফতেখার।

 

এর আগে বেগম খালেদা জিয়াকে কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

এদিকে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে কোনো ডিভিশন দেয়া হয়নি। রাখা হয়েছে পরিত্যক্ত বাড়িতে। তার কোনো ক্ষতি হলে এর দায় নিতে হবে সরকার এবং আইজি প্রিজনকেই। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে খালেদা জিয়াকে কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

 

Share this post

scroll to top