সিলেটের মেয়র আরিফ ও রাজশাহীর মেয়র বুলবুল ফের বরখাস্ত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হাইকোর্টের আদেশে প্রায় দুই বছর পর দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরিফুল ও বুলবুল দুজনই বিএনপির নেতা।

আজ রোববার বেলা ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ফ্যাক্সে পাঠানো চিঠির মাধ্যমে আরিফুলকে সাময়িক বহিষ্কারের বার্তা জানানো হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মেয়রের কার্যালয়ে যান আরিফুল।

মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম ওই চিঠিতে স্বাক্ষর করেন।

এতে উল্লেখ করা হয়, একটি মামলার অভিযোগপত্র বিশেষ ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় সিটি করপোরেশন আইন-২০০৯-এর ১২ ধারা অনুযায়ী আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেয়ার ঘণ্টাখানেকের মধ্যে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল।

আজ রোববার বেলা তিনটার দিকে বুলবুল সিটি করপোরেশনে তার কক্ষে বসেন।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ফ্যাক্সে তার সাময়িক বরখাস্তের আদেশ আসে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top