বেগম খালেদা জিয়ার সঙ্গে কানাডার হাইকমিশনার লারামীর বৈঠকঃফলপ্রসু আলোচনা।

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বিকেলে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লারামী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ অফিসে তার সাথে সাক্ষাত করেন।

বিকেল সোয়া চারটায় শুরু হওয়া এই বৈঠক ২ঘন্টা স্থায়ী হয়।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও উপস্থিত ছিলেন,বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

গুরুত্ব পুর্ন এই বৈঠকের পর কোন পক্ষই প্রেস ব্রিফিং না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে,কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে ছিলো ,বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা,আগামী সাধারন নির্বাচন ও এ বিষয়ে খালেদা জিয়ার নতুন প্রস্তাবনা,সম্প্রতি কানাডার আদালতের পর্যবেক্ষন  ইত্যাদি।

বেগম খালেদা জিয়া এই সময় জন্ম লগ্ন থেকে বাংলাদেশ ও তার জনগনের প্রতি কানাডার জনগনের সহযোগিতা ও সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কানাডার হাইকমিশনার মিঃ লারামীও বাংলাদেশের উন্নয়ন এবং গনতান্ত্রীক পরিবেশ বজায় রাখতে কানাডার আগ্রহের কথা ব্যক্ত করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top