জঙ্গিরা হয় আত্মসমর্পন করো নতুবা ধ্বংশ হওঃ সাবেক জঙ্গি নেতা ইনু

hhinu copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জঙ্গি সংগঠন জাসদ গনবাহিনীর সাবেক প্রধান হাসানুল হক ইনু আজ বলেছেন, জঙ্গিরা দেশে যে অন্যায় যুদ্ধ চালাচ্ছে তা মোকাবেলা করতে হবে। এই যুদ্ধে জঙ্গিরা হয় আত্মসমর্পন করো অথবা ধ্বংশ হয়ে যাও। এই যুদ্ধে আমরা জঙ্গিদের এক চুলও ছাড় দেব না।

মুক্তিযুদ্ধের সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, একত্তারের খুনী, পচাত্তরের খুনী এবং জঙ্গিরা একই চক্র, একই গোষ্ঠী। দেশদ্রোহী জঙ্গিরা রাষ্ট্র মানে না, ইসলাম মানে না। তারা দেশের ওপর মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। জঙ্গিরা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা দেশের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে। সরকার জঙ্গিবাদ দমনে দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার দুপুরে খুলনার হোটেল সিটি ইন-এ জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বেতার এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া। সভায় সংসদ সদস্য, উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাব-৬ এর অধিনায়ক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির নেতা, ইমাম পরিষদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top