দেশের সব মসজিদে ইফার খুতবা পড়তে হবেঃ ইসলামিক ফাউন্ডেশন

baitul copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশের সব মসজিদকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খুতবা অনুসরণ করার জন্য আবারও নির্দেশ জারী করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘২২ জুলাই শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পঠিতব্য জুমার খুতবা প্রেরণ করা হল। খুতবাটি বাংলাদেশের সব মসজিদের খতিব সাহেবগণকে অনুকরণ/অনুসরণ করতে হবে।’

এর আগে ১৪ জুলাই দেশের সব মসজিদে একই খুতবা পড়ার আহ্বান জানিয়েছিল ইফা। ওই সময়ও একটি খুতবা মসজিদগুলোতে পাঠায় সংস্থাটি। তবে অনেক মসজিদেই তা অনুসরণ করা হয়নি।

বরং ইফার এই খুতবা পাঠানো এবং দেশের সব মসজিদে তা বাধ্যতামূলক পাঠের নির্দেশ নিয়ে অনেকেই ব্যাপক সমালোচনা করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top