মির্জা ফখরুলের নেতৃত্ব বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের লন্ডন যাত্রা

mirza1 copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ লন্ডনের ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে একটি সেমিনারে যোগ দিতে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা ছেড়েছেন। সেখানে ইতিমধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা অবস্থান করছেন। তিনিও এ সেমিনারে যোগ দিবেন।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ বিমার এয়ার লাইন্সে একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। এ সময়ে বিমানবন্দর থানা শ্রমিক দলের সভাপতি ফিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সেখানে দেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলাসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করবেন এই প্রতিনিধি দল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top