পুলিশী বাধায় এনপিপি আয়োজিত খালেদা জিয়ার ইফতার পার্টি পন্ড

kziftar copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পুলিশী বাধায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ন্যাশনাণ পিপলস পার্টি (এনপিপি) এর ইফতার পার্টি পন্ড হয়ে গেলো।

এতে ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার ষড়যন্ত্র করে ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে।দির্ঘদিন আগে বুক করা এই অনষ্ঠানের আয়োজন একেবারে শেষ মুহুর্তে বাতিল করাটা দুঃখজনক।

তিনি বলেন, রমনা থানার ওসি (তদন্ত) মশিউর রহমান হোটেল কতৃপক্ষকে ( সোনারগাঁও ) আমাদের ইফতার পার্টির স্থান বরাদ্ধ বাতিল করতে চাপ সৃষ্টি করেছে।

তাই হোটেল কতৃপক্ষ অনিবার্য কারন দেখিয়ে আমাদের আজকের ( রোববার) ইফতার পার্টি স্থান বরাদ্ধেও অপরাগতা প্রকাশ করে আমাকে একটি চিঠি দিয়েছে।

রমনা থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, আদালত থেকে ইফতার পার্টির বন্ধের নির্দেশ দিয়েছে। আমরা ( প্রশাসন) আদালতের আদেশ বাস্তবায়ন করছি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top