বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আবার মানহানী মামলা।

khaleda_zia copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়েছে।  

রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

আজই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১ মে শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জনসভায় খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে  সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার রয়েছে বলে অভিযোগ করেন।

তার এই মিথ্যা বক্তব্যে সজীব ওয়াজেদ জয়ের মানহানি হয়েছে দাবি করে এ মামলা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এবি সিদ্দিক।

Share this post

scroll to top