বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে: অর্থমন্ত্রী মাল মুহিত

maaal copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমান টাকা লোপাটের ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তারা যে কার্য ব্যবস্থা নিয়েছে সেটা চরম অদক্ষতার পরিচয় বহন করে।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে রবিবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিকেলে অথবা কালকে (সোমবার) গণমাধ্যমে বিবৃতি দেব। তবে এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top