গনতন্ত্র হত্যা দিবসে বিএনপির সমাবেশঃ নয়াপল্টন ইতিমধ্যেই জনসমুদ্র

5jan3ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  কুখ্যাত ৫ই জানুয়ারী ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। দুপুর ২ টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই  নয়াপল্টনের সদর দফতর এলাকা জনসমুদ্রে পরিনত হয়েছে । অপর দিকে,সমাবেশ উপলক্ষ্যে  জাসাসের উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

5jan4বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে পুলিশ। এবিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড.আব্দুস সালাম বলেন, পুলিশ আমাদের যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করছেন। আশা করি শেষ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করবেন।

5jan5উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখনো অনেক সময় আছে। দুপুর ২টার পর সমাবেশ শুরু হলে তখন জনতার ঢল সামলানো হয়তো কঠিন হয়ে উঠবে । গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি। আশা করি জনগণ আমাদের ডাকে সাড়া দিয়ে গণতান্ত্র পুনরুদ্ধারের  জন্য এই সমাবেশে উপস্থিত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top