পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

duক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান। ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশে গনহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় ।

Share this post

scroll to top