লন্ডনে সদ্য অবসরে যাওয়া বিচারপতি সামছুদ্দিন চৌধুরী মানিকের উপর আবার হামলা !!!

manik1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া  বিচারপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা এ এইচ এম সামছুদ্দিন চৌধুরী মানিকের উপর আবারো লন্ডনে অতর্কিত হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

54056_bবুধবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইয়র্ক হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে বাসায় ফেরার পথে কতিপয় যুবক তার উপর এ হামলা চালায়। হামলায় তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌছায়। এর আগে ২০১২সালের ২৭জুন বুধবার লন্ডনে তার বাড়ির সামনে হামলা করা হয়। এবারো একই দিন বুধবার প্রায় একই সময়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top