ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় স্কুল শিক্ষক জেলে

fbpoliceক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে ফেসবুকে বিকৃত ছবি পোস্ট করে কুরুচিপূর্ণ মন্তব্য দেওয়ার অভিযোগে কুমিল্লার দাউদকান্দিতে এক স্কুল শিক্ষককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক মো. কামরুজ্জামান (৫০) দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তাঁর বাড়ি বরিশাল মহানগরের ইছাপুরে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ওই স্কুল শিক্ষককে সোমবার রাতে আটক করা হয়।

তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top