কানাডায় ‘ওসাব (ওভারসীস এসোসিয়েসন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স)’ এর মন্ট্রিয়ল শাখা গঠিত

muradকানাডায় বাংলাদেশের পেশাদার প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন ‘OSABE’(ওভারসীস এসোসিয়েসন অফ বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স)’ এর মন্ট্রিয়ল শাখা গঠিত হয়েছে।

গত ১৬ই জুন মঙ্গলবার সন্ধ্যায় মন্ট্রিয়ল ডাউনটাউনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত এক মত বিনিময় সভায় এই শাখা গঠিত হয়।

প্রকৌশলী শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসাবের গ্লোবাল কো-অর্ডিনেটর প্রকৌশলী জুলফিকার হায়দার মুরাদ সহ বাংলাদেশের অনেক প্রকৌশলী।

 

উইং কমান্ডার(অবঃ) প্রকৌশলী একেএম মাসুদুজ্জামানকে আহ্বায়ক এবং প্রকৌশলী একেএম মুসাব্বিরকে সদস্য সচিব করে গঠিত এই শাখায় সদস্য হিসেবে আছেন প্রকৌশলী আবু সায়ীদ, প্রকৌশলী শিহাব উদ্দিন, প্রকৌশলী এস.এম হারুনুর রশিদ, প্রকৌশলী মাহফুজুল হক প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top