নববর্ষে নারী লাঞ্ছনাকারীদের ধরিয়ে দিতে পুলিশের লাখ টাকা পুরস্কার ঘোষণা

police1stb ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা নববর্ষে যৌন হয়রানির ঘটনায় আটজনকে সনাক্ত করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

রোববার পুলিশ সদর দফতরে আইজিপি একেএম শহীদুল হক এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত আটজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের কাউকে ধরিয়ে দিতে পারলে বা কেউ তাদের সম্পর্কে তথ্য দিলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে বিভিন্ন মহল এবং মিডিয়া দোষীদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পুলিশকে জানালেও পুলিশ এতে কর্নপাত করেনি।উপরন্তু সরকারের কয়েকজন মন্ত্রী এঘটনা জামাত-শিবিরের কর্মীদের বলে অভিযোগও করেছেন।এমনকি পুলিশের আইজি শহিদুল হক বলেছেন '১লা বৈশাখের ঘটনা দুষ্টু কিছু ছেলের দুষ্টামীছাড়া আর কিছুই নয়'।

 

এই ঘটনার সময় পুলিশের এক সদস্যের দায়িত্ব অবহেলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘যে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা তথ্য ও তদন্তের ভিত্তিতে করা হয়েছে।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top