মনোনয়নপত্র জমা দিতে না পেরে হাইকোর্টে রিটঃ জমা দিতে ব্যর্থ ১৫জনের মনোনয়নপত্র গ্রহনের আদেশ হাইকোর্টের

highcourtগতকাল  ঢাকা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দায়ের করেন ছয় ব্যক্তি।

এরা হলেন- সোহরাব হোসেন, লোকমান হোসেন, এ কে এম নূরুজ্জামান, সেতু রহমান, মতিউর রহমান মতি ও আলেয়া খাতুন।

তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুর রহমান গতকাল বুধবার বিকেলে রিট আবেদনটি দায়ের করেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, নির্ধারিত দিন ও সময়ে কমিশন অফিসে গিয়েও মনোনয়নপত্র জমা দিতে না পেরে এই রিট আবেদন করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।


আজ সকালে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চে রিটের শুনানি হওয়ার পর আদালত ১৫জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা নিতে ইসির প্রতি নির্দেশ জারী  করেছেন মাত্র কিছুক্ষন পূর্বে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top