ডিসিসি নির্বাচনঃ ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপন

RIPONক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে মেয়র পদে মনোনয়নপত্র  সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  জনাব  আসাদুজ্জামান রিপন।

অত্যন্ত মেধাবী এবং পরিছ্ছন্ন ইমেজের অধিকারী জনাব রিপন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈদেশিক যোগাযোগ বিষয়ক কমিটির সদস্য সচিব।

 

তার পক্ষে অ্যাডভোকেট জিল্লার রহমান এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জিল্লার রহমান।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উওর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে। ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহারের শেষ তারিখ।

Share this post

scroll to top