চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে নবনির্মিত বারকোড সী ফুড রেস্টুরেন্ট সম্পূর্নভাবে ভস্মীভূতঃ ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা

barcode ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ সিডিএ রমনা ট্রেড সেন্টারে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে বারকোড সী ফুড নামে একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট।

 

আজ রেষ্টুরেন্টটি উদ্বোধনের কথা ছিল। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, নগরীর নাসিরাবাদ সিডিএ রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় বারকোড সী ফুড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে চন্দনপুরা থেকে দুইটি ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ৩টি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার আগেই রেষ্টুরেন্টের সমস্ত মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top