দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আইনজীবিদের দেখা করতে দিলো না পুলিশ

bnpoffice1পুলিশের বাধায় গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢুকতে ব্যর্থ হলেন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি ও সাধারণ সম্পাদক।দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার কয়েকটি মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই তারা এসেছিলেন বলে জানান।

 

সোমবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে উপস্থিত হন ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট মো. মাজম আলী খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ।

 

এ সময় কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে প্রহরারত পুলিশ সদস্যরা তাদের ঢুকতে বাধা দেন। কিছুক্ষণ অপেক্ষা করে তারা ওই স্থান ত্যাগ করেন। এ সময় জাফরউল্লাহ সাংবাদিকদের বলেন, তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ সময় তাদের গ্রেফতারের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top