খালেদার সঙ্গে কোনো আপস নয়:মোফাজ্জল হোসেন মায়া

maya-2_60577বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোন আপস নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, তার সঙ্গে কোন সংলাপ বা আলোচনাও নয়। নির্বাচন হবে ২০১৯ সালে। এ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঢাকা মহানগরের থানা, ওয়ার্ড ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মায়া বলেন, বুধবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা নির্বিঘ্নে যেন যেতে পারে তার জন্য পাহারা বসাবেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অশিক্ষিত। তাই শিক্ষার মান বুঝেন না। এসএসসি পরীক্ষায় সকল মতের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, খালেদা হরতাল ডেকেছেন। কিন্তু কেউ সাড়া দেয়নি। তিনি কর্মীদের মারধর করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কর্মীরা তার কথাও শোনেনি। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ। 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top