সক্রিয় রাজনীতির জন্য আপাততঃ গান ছাড়লেন আসিফ আকবর

kq4mxjjmআবারও সাময়িকভাবে গান গাওয়া বন্ধের ঘোষণা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশের বর্তমান যে পরিস্থিতি তা গান করার উপযুক্ত নয় বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজের এই সিদ্ধান্তে অটল থাকবেন বলে  জানান তিনি।

আসিফ বলেন, ‘মানুষের মনে যদি শান্তিই না থাকে তবে গান শোনার ইচ্ছেটাও থাকে না। মানুষ এখন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে না। তাই গান শোনার মানসিকতাও মানুষের এখন নেই। আর যেহেতু আমি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তাই যতদিন না দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন আমি আর গান করবো না।’

তবে যে গানগুলোর রেকর্ডিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে সেগুলো হয়ত প্রকাশিত হবে বলে জানান আসিফ। তবে নতুন করে আর কোন গানের রেকর্ডিং এবং স্টেজ শোতে অংশ নিচ্ছেন না তিনি। আপাতত তিনি রাজনীতিতেই সক্রিয় থাকবেন।উল্লেখ্য ছাত্র অবস্থা থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি এবং এখনও কুমিল্লা মহানগর বিএনপির একজন সক্রিয় নেতা তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top