বি’বাড়িয়ার কসবায় “গনতন্ত্র হত্যা দিবসের কর্মসূচী পালনে পুলিশের বাধা,আহত ১০

104131_1আজ ব্রাম্মনবাড়িয়ার কসবা উপজেলা সদরে আয়োজিত ,৫ই জানুয়ারী,গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচী পুলিশী বাধার কারনে পন্ড হয়ে যায়।

অত্যন্ত শান্তিপূর্ন এই কর্মসূচী সকাল ১০টার দিকে শুরু হয়।মাত্র কিছুক্ষনের মধ্যে বিপুল সংখ্যক স্বশস্ত্র পুলিশ এবং আওয়ামী লীগের কিছু কর্মী এই অহিংস সমাবেশের উপর বিনা উস্কানী তে হামলা চালায়। এসময় পুলিশের লাঠি চার্জ এবং প্রহারে প্রায় ১০ বিএনপি কর্মী আহত হয়।

পরে কসবা উপজেলা বিএনপি সভাপতি জনাব ইলিয়াস পুলিশের কাছে এই হামলার কারন জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর দিতে পারেনি।

বিক্ষোভ সমাবেশে কসবা বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ছাড়াও আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি জনাব ইলিয়াস এবং সাধারন সম্পাদক জনাব ইকলিল আজম,কসবা উপজেলা যুবদল সভাপতি জনাব শাহীন এবং সাধারন সম্পাদক জনাব কামাল,কসবা উপজেলা ছাত্রদল সভাপতি জনাব মেহেদী হাসান রুবেল এবং সাধারন সম্পাদক জনাব মাসুদুল হক দীপু,খাড়েড়া ইউনিয়ন বিএনপি নেতা জনাব আবদুল্লাহ আল জুমন প্রমূখ।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top