গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে রোববার ভাষণ দেবেন দেশনায়ক তারেক রহমান

Tareq ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে আগামীকাল রোববার রাতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

স্থানীয় সময় রাত সাড়ে ৬টা থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে অনলাইন টেলিভিশন ইউএনএন টিভি। www.unnbd.tv ওয়েব ঠিকানায় তারেক রহমানের ভাষণ সরাসরি দেখা যাবে।

প্রতিবাদ সমাবেশ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা, যুক্তরাষ্ট্র সময় দুপুর সাড়ে ১২টা এবং মধ্যপ্রাচ্য সময় রাত সাড়ে ৯টা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top