সমাবেশের অনুমতি না দেয়ায় রোববার বিএনপির বিক্ষোভ

97614_1বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় রোববার রাজধানী ঢাকাসহ জেলা ও প্রতিটি থানা পর্যায়ে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

শনিবার বেলা ১২টা ২৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি এ কর্মসূচিতে দেশের সব স্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, শুক্রবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে তারা সমাবেশের অনুমতিও চায়। কিন্তু ডিএমপি সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি দেয়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top