সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

bzpx5vgeবিচারপতিদের অপসারণের (অভিশংসন) ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে আইন পাসের প্রতিবাদে আগামী সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার নীতিগত সিদ্ধান্ত হয়। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সোমবার হরতালের সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর আজীবন কারাদণ্ডের রায়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। আগামীকাল রোববার তাদের হরতালের দ্বিতীয় দিন। এখন বিএনপি সোমবার হরতাল ডাকায় ৪৮ ঘণ্টার হরতালের ফাঁদে পড়লো দেশ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top