ডঃ মাহবুব উল্লাহর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা:আমরা স্তম্বিত ,মর্মাহত

unnamed (2)ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক ড. মাহবুব উল্লাহ’র ওপর সুপ্রিম কোর্ট চত্বরে অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা

শনিবার দুপুরে সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বেরিয়ে আসার পথে এ হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

 

সুপ্রিম কোর্ট বার সমিতি মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ছিলো। ওই অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে বক্তব্য শেষ করে আসার সময় ৫-৬ জন আওয়ামী লীগ সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।

তারা কিল-ঘুষি-চড় ও লাথি দিয়ে মাহবুব উল্লাহকে মাটিতে ফেলে দেয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং তার জামাকাপড় ছিঁড়ে যায়।

বিএনপির সকল স্তরের নেতা-কর্মী এই হামলার তীব্র নিন্দা জানায়।

 
 

 

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top