মন্ত্রীকন্যার ‘রাজকীয়’ বিয়ে

1409758164সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর দ্বিতীয় কন্যা সাংবাদিক সানজিদা শারমিন সান্জুর বিয়ে বৃহস্পতিবার মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মন্ত্রীকন্যার বিয়েতে দেশি-বিদেশি  ১৫ হাজার অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।



বুধবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এ তথ্য জানান।



মন্ত্রী জানান, জাপান, কোরিয়া, ভারতসহ বিভিন্ন দেশের অতিথিরা এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি আরোও বলেন, এটা তার মেয়ের বিয়ে উপলক্ষে একটি দোয়ার অনুষ্ঠান।



মন্ত্রীকন্যার এই রাজকীয় বিয়েতে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে শুভানুধ্যায়ীরা শতাধিক গরু, দুই শতাধিক খাসি উপহার দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 



মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নিরাপত্তার কোনো ত্রুটি থাকবে না।

Share this post

scroll to top