সিলেটে স্টেডিয়ামের দেওয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু

TV_Sylhet_Stadium_bg_256135070সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দেওয়াল ধসে একই পরিবারের দুই শিশুসহ তিন চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দিনগত গভীর রাতে বৃষ্টিপাতের ফলে স্টেডিয়ামের পূর্বপাশের দেওয়াল ধসে পড়ে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

তারা হচ্ছে- শিশুশ্রমিক নাসিমা ও তার ভাই শিশুশ্রমিক জাহিদ। এরা লাক্কাতুরা চা বাগানে কাজ করতো বলে জানা গেছে। অন্যজনের নাম জানা যায়নি।

এদিকে, এলাকাবাসী জানিয়েছেন, নিম্নমানের সামগ্রী দিয়ে এ দেওয়াল নির্মাণ করা হয়েছিল।

Share this post

scroll to top