নারায়নগন্জের সংসদ সদস্য নাসিম ওসমান আর নেই

নাসিম-ওসমান-176x200 নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  নাসিম ওসমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর।

মঙ্গলবার রাত ১টায় দিল্লির পেরাদুন শহরের একটি হোটেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ এক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

এমপি নাসিম ওসমানের ব্যক্তিগত সহকারী ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন তার মৃত্যুর খবর  নিশ্চিত করেন।

জনাব নাসিম নারায়নগন্জের ঐতিহ্যবাহী খান সাহেব ওসমান আলী পরিবারের একজন সদস্য এবং জাতীয় সংসদের বেশ কয়েকবারের নির্বাচিত সাংসদ ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top