ফেসবুকে নগ্ন ছবি দেয়ায় প্রিয় বান্ধবীকে খুন

image_84547_0ফেসবুকে নগ্ন ছবি প্রকাশ করায় অ্যানেল নামে এক বান্ধবীকে খুন করেছে ১৬ বছরের এক তরুণী। মেক্সিকোতে এ ঘটনা ঘটে।



এরান্ডি এলিজাবেথ নামের মেক্সিকোর ওই তরুণী জানায়, তার এবং এক বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে অ্যানেল। এতে ক্ষিপ্ত হয়ে সে অ্যানেলকে ফোন দেয়। কিন্তু বিষয়টি সে হেসে উড়িয়ে দেয়।



পরে তার বাড়িতে গিয়ে ৬৫ বার ছুরিকাঘাত করে এরান্ডি। খুনের পর নিজের জামায় লেগে থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে সে। এমনকি বান্ধবীর শেষকৃত্যানুষ্ঠানেও যোগ দেয় এরান্ডি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।



এরান্ডি বলে, ‘ফেসবুকে ছবি দেখে আমার খুব রাগ হয়। প্রথমে আমি ওকে ফোন করেছিলাম। দুইবার চেষ্টা করার পর ও ফোন ধরলো। আমি তাকে বললাম, তুই এতো বাজে একটা কাজ করতে পারলি? কিন্তু ও হেসে পুরো ব্যাপরটা উড়িয়ে দেয়।’



বান্ধবীকে হত্যার জন্য অনুতপ্ত নয় এরান্ডি। সে বলে, ‘ও যা করেছে তাতে ৬৫ ছুরিকাঘাত নয় আরো ১০০ বার খুন করলে মনের রাগ মিটতো।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top