মৌলভীবাজার সদরঃঅর্থ ও ক্ষমতার সাথে বীরের মতো লড়ে জয়ী হলেন ভিপি মিজান

1779188_626267777441261_64140981_nপ্রবল প্রতিকুল অবস্থার মধ্যেও শুধুমাত্র এলাকার সাধারন মানুষের ভালবাসা আর দোয়াকে  সম্বল করে উপজেলা নির্বাচনে নেমেছিলেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান ভিপি মিজান।প্রতিপক্ষ প্রার্থীগন প্রায় সকলেই অর্থ বিত্ত,ক্ষমতায় তার চেয়ে ছিলো অনেক এগিয়ে।কানাডা প্রবাসী বিএনপি নেতা ফায়সাল চৌধুরীর ঐকান্তিক সমর্থন আর এলাকাবাসী দোয়া কে পাথেয় করে তিনি প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন,প্রমান করেছেন মানুষের  শ্রদ্ধা ও ভালবাসার চেয়ে আর বড় কিছুই হতে পারে না।মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভিপি মিজান।অকুতভয় এই জিয়ার সৈনিকের প্রতি দৈনিক প্রথম বাংলাদেশের পক্ষ থেকে রইলো অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top