Day: March 6, 2014
-

বিএনপিতে যোগ দিলেন ১৫ জন বিশিষ্ট ক্রীড়াবিদ
বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক কয়েকজন ফুটবলারসহ ১৫ ক্রীড়াবিদ। গতরাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেয়া ক্রীড়াবিদরা বলেন- জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ইমতিয়াজ আহমেদ নকিব, মাসুদ রানা, মিজানুর রহমান, আলফাজ আহমেদ, মতিউর রহমান মুন্না, এনামুল হক, অরূপ কুমার ও…
-

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এরশাদ, জানতে চাইলেন,”আমার কাজ কি”?
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ার ৫৩ দিন পর পররাষ্ট্র দপ্তরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল অফিস সময় শুরুর পরপরই সেগুনবাগিচার পররাষ্ট্র ভবনে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা মন্ত্রীর কক্ষে যান। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সচিব মো. শহীদুল হকসহ ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তা তাকে স্বাগত জানতে আগে থেকেই সেখানে…
-

ভারতের লোকসভায় ভোটগ্রহণ শুরু ৭ এপ্রিল, শেষ ১২ মে : অবশেষে লালু প্রসাদ যাদবের সঙ্গে জোট গড়লেন সোনিয়া গান্ধী
বহুল প্রত্যাশিত লোকসভা ভোট অবশেষে শুরু হচ্ছে ৭ এপ্রিল। ভারতের প্রায় ৮১ কোটি ভোটার এবার লোকসভা নির্বাচনে ভোট দেবেন। ৭ এপ্রিল প্রথম দফায় ভারতের দুইটি রাজ্যে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা। পরে ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং সর্বশেষ ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।…
-

রাষ্ট্রপতির ক্ষমায় ২৩ খুনি খালাস, আরও ৬ জনের সাজা হ্রাস : সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য প্রকাশ
রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফৌজদারি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ কয়েদি ফাঁসি থেকে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলেই ২৫ জনের ফাঁসি মওকুফ করা হয়েছে। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর একদিনেই ২০ জনের মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে। ২০০৫ সালে ২ জন ও ২০০৭ সালে ২ জনের ফাঁসি মওকুফ করা হয়েছে। ফাঁসি থেকে ক্ষমাপ্রাপ্ত ২৯ জনের ২৩ জনকে…
-

দশম সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাত জোট কথিত হরতাল অবরোধের নামে মানুষ হত্যা সহ জানমালের যে ক্ষতি করেছে তার জন্য তাদের বিচার করা হবে”,সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেন "গত সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাত জোট কথিত হরতাল-অবরোধের নামে যারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নাশকতা চালিয়েছে, দেশের সর্বনাশ করেছে—অবশ্যই তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এদের দৃষ্টান্তমূলক বিচার করা না হলে ভবিষ্যতে আবারও নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর দুঃসাহস দেখাবে। তাই কাউকে ছাড় দেয়া হবে না"। …