নির্বাচনে লড়ছেন প্রীতি জিনতা!

14_43751_0বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এবার নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।নির্বাচনে লড়ছেন প্রীতি জিনতা! ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, বলিউডের 'প্রিটি গার্ল' প্রীতি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নরেন্দ্র মোদীর ক্যাম্পে যোগ দিচ্ছেন। লোকসভা নির্বাচনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বোন কংগ্রেস নেত্রী প্রিয়া দত্তের বিরুদ্ধে প্রার্থীও হচ্ছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-মধ্য মুম্বাই কেন্দ্রে সাংসদ প্রিয়া দত্তের বিরুদ্ধে সেলিব্রিটি প্রার্থী খুঁজছে বিজেপি। প্রীতির আত্মীয় বিজেপি নেতা রাজীব প্রসাদ রুডি তাকে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। এতে প্রীতি নাকি প্রাথমিকভাবে রাজিও হয়েছেন। জিনিউজ বলছে, বলিউডে এখন বাজার সেভাবে ভাল নয় প্রীতির। আইপিএল ব্যাটিং কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তার দলেরও। এমন অবস্থায় রাজনীতিতে নামার প্রীতির কাছে হয়ত এটাই সেরা সময়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top