Category: বাংলাদেশ
-

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী…
-

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। বাংলাদেশ সফরে এসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি। বিএনপির একটি সূত্র এ খবর জানিয়েছে। সূত্র বলছে, শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত প্রধানমন্ত্রীর আত্নার…
-

কাল স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার (৮ মে) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। রাষ্ট্রপতির প্রেস উইং বাসস’কে জানায়, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতির সহধর্মীনি…
-

নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী আসাদুজ্জামান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার (৮ মে) খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা এবং নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই প্রাধান্য…
-

সৌদি আরবের নতুন হজ্ব বিধিমালা মেনে চলুনঃ ধর্ম মন্ত্রণালয়
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে নতুন হজ্ব বিধিমালা জারি করেছে, তা কঠোরভাবে মেনে চলার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সৌদি আরবে বসবাসরত ব্যক্তি ও ভিজিটরদের জন্য দাপ্তরিক অনুমতি ছাড়া হজ্ব পালনের উদ্যোগের বিষয়ে অত্যন্ত কঠোর শাস্তির বিধান…
-

টাঙ্গাইলে উদ্বোধনের আগেই কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ফাটল!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃটাঙ্গাইলের বাসাইল উপজেলায় চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নবনির্মিত এই সেতুর অ্যাপ্রোচ রোডে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির প্রভাবে এই ফাটলের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানা গেছে। …
-

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি প্রধান মহসিন রেজা নাকভি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নীতি-নির্ধারকরা।পাশপাশি জনাব নাকভি পিসিবির ও…
-

র্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ নতুন গাড়ী,খরচ ১২২কোটি টাকা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান সক্ষমতা বাড়াতে ১৬৩টি গাড়ি কেনা হচ্ছে। এর মধ্যে আছে ৩টি জিপ, ১০০ টহল পিকআপ ও ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। এসব গাড়ি কিনতে খরচ হবে ১২২ কোটি ২৭ লাখ টাকা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে। গাড়িগুলো সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে…
-

‘পুশব্যাক’কৃতদের নাগরিকত্ব দ্রুত যাচাই করুনঃ বাংলাদেশকে ভারতের আহবান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে…
-

ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন,নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকারঃপ্রতিরক্ষা উপদেষ্টা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সুসম্পর্কের (সিভিল-মিলিটারি রিলেশন) ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা একটি সুদৃঢ় সিভিল-মিলিটারি সম্পর্ক দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অপরিহার্য। সামরিক…