Category: এক্সক্লুসিভ
-

ভারতে প্রবেশ করতে না দেয়ায় দিল্লী বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড.জাহেদ
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ভারতে প্রবেশ করতে না দেওয়ায় দেশে ফেরত আসছেন মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। আগাম অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে দেশে ফিরে আসছেন তিনি। রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জাহেদ। সোমবার (১৫ জুন)…
-

ব্রাহ্মণবাড়িয়ার চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলের সংবর্ধনায় জননেতা কবীর আহমদ ভূঁইয়া
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জনকারী আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী…
-

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন কবীর আহমেদ ভূঁইয়া
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঐতিহ্যবাহী ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত পরিবেশে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। শুক্রবার আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কসবা সৈয়দাবাদ আদর্শ সরকারি মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল…
-

ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে…
-

বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দলঃতারেক রহমান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃ খনন উদ্বোধন শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সদর বিএনপির আহবায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন…
-

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার সময়সূচি ঘোষণা
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজার আনুষ্ঠানিকতার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয় যে আগামী জুলাই মাসে পর্যায়ক্রমে বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ৪ ও…
-

জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চব্বিশের জুলাইয়ে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবরে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত করেন। কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ এবং সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। জিয়ারত শেষে…
-

ভারত বা পাকিস্তান, কোনো বলয়েই যেতে চায় না বাংলাদেশের মানুষঃমির্জা ফখরুল
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারত বা পাকিস্তানের কোনো বলয়ের অংশ না হয়ে বাংলাদেশের জনগন তাদের নিজস্ব ও স্বাধীন বলয়ে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৪ জুন) পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।…
-

বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে তুরস্ক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফরে এসে বাংলাদেশে সঙ্গে প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর যে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক।…
-

ইরানের সমর্থনে বক্তব্য দেয়ায় কুয়েতি নারী উপস্থাপকের ৩ বছরের কারাদণ্ড
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় এক কুয়েতি নারী টেলিভিশন উপস্থাপককে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত উপস্থাপকের নাম জয়নাব দাস্তি। কুয়েতে জন্মগ্রহণকারী এই উপস্থাপিকা নিজের টেলিভিশন অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান সমর্থনমূলক বিভিন্ন বক্তব্য প্রচার করেন। কুয়েত সরকারের মতে এই ধরনের কর্মকাণ্ড দেশের রাষ্ট্রীয় নীতি ও নিরাপত্তার পরিপন্থী। আদালতের…