Category: অপরাধ চিত্র
-

আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, চাকরি হারালেন এএসপি
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নারী ও পুরুষকে একসঙ্গে নিয়ে আপত্তিকর ছবি তুলতেন। পরে সেই ছবিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে টাকা আদায় করে চাকরি হারালেন পুলিশের এক সহকারী পুলিশ সুপার (এএসপি)। তার নাম ইয়াকুব হোসেন। তিনি রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে এএসপি হিসেবে কর্মরত ছিলেন। আর এই কাজ করতে তিনি এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য দিয়ে একটি সংঘবদ্ধ…
-

চরম দুর্নীতিতে অভিযুক্ত সেই এনবিআর কর্মকর্তার শাস্তি বদলি?
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ইতোমধ্যে আদালত এই কর্মকর্তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ (ক্রোক) ও অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে আজ তাাকে বদলি করেছে এনবিআর। আজ রোববার (৩০ জুন) তাকে বদলি করা হয়। এনবিআরের কর প্রশাসন…
-

সাদিক অ্যাগ্রোতেও বেনজীরের বিনিয়োগ!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন ভাঙা মসজিদের গলিতে ২০০৮ সালে ২০ লাখ টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন মো. ইমরান হোসেন। বর্তমানে তিনি হাজার কোটি টাকার মালিক। তার প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। এই সূত্রে বেনজীর আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটি প্রস্তুত করে দেন ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা…
-

(মতিউরের বদলি ঠেকাতে ফোন করেছিলেন মঈন ইউ আহমেদ:সাবেক এনবিআর প্রধান বদিউর রহমান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে সুশাসন আসলে অবশ্যই মতিউরের (আলোচিত রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মো. মতিউর রহমান) মতো লোকজন এভাবে অপচক্র গড়ে তুলতে পারবে না। অবৈধ সম্পদের পাহাড় হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান প্রথম বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই বললেন। মতিউর একসময় তার অধীন কর্মকর্তা ছিলেন। তিনি বদলির আদেশ জারি করার…
-

গ্রাহকের ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা!
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫১ কোটি টাকা লোপাট করেছেন ডাক বিভাগের কর্মীরা। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য জানিয়েছেন। আজ বুধবার (২৬ জুন) রাজধানীর গুলশানে এক হোটেলে একটি কর্মশালায় তিনি এ তথ্য জানান। পলক বলেন, এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে।…
-

পুলিশের এডিসি সাকলায়েন : ছাত্রদল নেতাকে দিয়েছিলেন বৈদ্যুতিক শক, পেয়েছেন রাষ্ট্রপতি পদক
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর নেওয়া হয় ঢাকার মিন্টু রোডে অবস্থিত পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে। সেখানে নির্যাতনের পর বিদ্যুতায়িত করে ডিবির তৎকালীন ‘পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা’ গোলাম সাকলায়েনের নেতৃত্বাধীন একটি দল। যিনি মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে…
-

৩০০০ কোটি টাকা মেরে বিদেশ পালানোর পরিকল্পনা প্রিমিয়ার ব্যাংকের ৪ কর্মকর্তার
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ রোববার (২৩ জুন) দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই…
-

আত্মগোপনে মতিউর, মাকে নিয়ে দেশ ছেড়েছেন ইফাত
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরই ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। এর পর একে একে বেরিয়ে ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি, অনিয়ম ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের মতো বহু কাহিনি। এর মধ্যে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী…
-

বিপুল সম্পদের খবর প্রকাশের পর গোপনে দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন। গেলো সপ্তাহে তারা আমেরিকায় গেছেন। ঐ দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদীন পড়াশোনাও করেন। সম্প্রতি আছাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমান সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশজুড়ে শুরু হয়…
-

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড়
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কী নেই সাবেক পুলিশ কর্মকর্তা আছাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপি’র সাবেক এই কমিশনার। অনুসন্ধানে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের সত্যতা মিলেছে। পূর্বাচলের নিউ টাউনের ১ নম্বর সেক্টরের ৪০৬/বি রোড। এখানে ১০ কাঠা জমি রয়েছে আছাদুজ্জামান…