বিএনপি নেতা গয়েস্বর চন্দ্র রায় গ্রেফতার

goyessor-chandra-rai_51205 বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরী থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদূর রহমান আটকের বিষয়টি দৈনিক প্রথম বাংলাদেশকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।তবে আটকের কোন সুনির্দিষ্ট কারন জানাতে পারেননি তিনি।

আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের বাসায় তল্লাশি চালানো হয়। বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায়ও গতকাল দুপুরে তল্লাশি চালায় পুলিশ।

উল্লেখ্য, আগামীকাল ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির সমাবেশ। সমাবেশকে ঘিরে সারা দেশের দৃষ্টি এখন গাজীপুরে। এ সমাবেশকে বিএনপির আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট ভাবা হচ্ছে। ছাত্রলীগ সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয়ার পর গতকাল গাজীপুরে পাল্টা সমাবেশের ডাক দেয়ায় এটি এখন দু’দলের জন্যই চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জনাব গয়েস্বর গতকাল গনমাধ্যমে বলেন,'গাজীপুরে বিএনপির সমাবেশে বাধা দেয়া হলে সারা বাংলাদেশে রাস্তায় ব্যরিকেড দিয়ে সমাবেশ করবে বিএনপি'। এই উত্তেজনাকর অবস্থার  মধ্যে সমাবেশের একদিন আগে আটক করা হলো বিএনপির এ শীর্ষস্থানীয় নেতাকে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top