আজ কাশিমপুর কারাগারে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

522গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা ১০মিনিটে সেখানে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী সকাল সোয় ১০টায় প্যারেড মাঠ পরিদর্শন ও সশস্ত্র অভিবাদন গ্রহণ করবেন। সাড়ে ১০টায় ‘কারা সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা ১১টায় কারা মেলা ও প্রদর্শনীকেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করবেন।

এছাড়া ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কারাগারের বাইরে ও ভিতরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের প্রবেশপথ ও প্রধান ফটকে লাগানো হয়েছে বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন। কারাগারকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন করেছেন কর্মীরা।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানস্থলেও কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top