ড.পিয়াস করিমের অকাল মৃত্যুতে কানাডা বিএনপির গভীর শোক প্রকাশ

canadabnpflagবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কানাডা শাখার পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবীদ,গনমাধ্যম ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী ভাবধারার বলিষ্ঠ কন্ঠস্বর অধ্যাপক ড. পিয়াস করিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

 

 

কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চৌধুরী সাক্ষরিত এক বিবৃতিতে মরহুম ড.পিয়াস করিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ,তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়।

 

hqdefaultশোক বিবৃতিটিতে বাকশালী অন্যায়-অনাচারের বিরুদ্ধে জনাব পিয়াস করিমের  সাহসী এবং সময়োচিত মতামত প্রকাশের প্রশংসা করে জাতির এই সূযোগ্য সন্তানকে  রাষ্ট্রীয় মর্যাদা শেষ বিদায়  জানানোর জোর দাবী জানানো হয়। 

 

এছাড়াও জনাব পিয়াস করিমের বিভিন্ন লেখা ,বক্তৃতা এবং গনমাধ্যমে দেয়া বিভিন্ন বক্তব্য গুলো সংগ্রহ,সংরক্ষন এবং নতুন প্রজন্মের কাছে অধিক হারে প্রচারের উপর গুরুত্ব দেয়া হয় কানাডা বিএনপির পক্ষ থেকে।

 

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top