জীবনপ্রাণ লড়াই করবো, তবুও বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না : মতিয়া চৌধুরী

motia-chow_28329বিএনপি একটা জঞ্জাল। আজীবন এ জঞ্জাল সরানোর কাজ করবেন বলে মন্তব্য করেছেন মতিয়া চৌধুরী। এছাড়া তিনি বলেছেন,জীবনপ্রাণ লড়াই করবো, তবুও বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না।

রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, আপনার পেয়ারে পাকিস্তান ডুবছে। আরও ডুববে। কিন্তু আমরা তা চাই না। তারা যে খেলায় মাতছে, সেই খেলায় কখনো আওয়ামী লীগ পড়বে না, খেলবে না। আপনার দলই এ খেলায় পড়বে।

তিনি বলেন, এদেশে যার যার ধর্ম তার তার কাছে। এখানে কেউ নিপীড়ক হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

১৫ আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেত্রী বলেন, বিকৃত মানসিকতা নিয়ে তিনি নকল জন্মদিন পালন করে আসছেন। আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তি সৈয়দ আশরাফ অনুরোধ করে মানা করলেন। কিন্তু চোরায় না শুনে ধর্মের কাহিনী। বৈধ জন্মদিন হলে একটা হয়। আর ডাস্টবিনের তোয়ালে পেঁচানো শিশুর একাধিক জন্মদিন থাকতে পারে।

শক্তিধর দেশের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, আপনারা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে একে ওকে লেলিয়ে দেন। মধ্যপ্রাচ্যে আপনারা কী করতেছেন, সেটা আমরা দেখতেছি। কিন্তু এদেশে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে, এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।

 


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *