মাহজাবিন মোরশেদ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক হলেন

 japa-mahjabin-e1407690325653জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার বিকেলে এ কমিটি অনুমোদন দিয়েই ভারতের উদ্দেশে রওনা হন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

১৩২ সদস্যের এই কমিটিতে জাপার মহিলা এমপি মাহজাবিন মোরশেদকে আহবায়ক ও চট্টগ্রাম মহানগরের জাতীয় স্বেচ্চাসেবক পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার রাতে পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল  বিষয়টি দৈনিক প্রথম বাংলাদেশকে  নিশ্চিত করেছেন।

জুয়েল বলেন, ‘কমিটি অনুমোদন দিয়েই পার্টির চেয়ারম্যান এরশাদ ভারতে গেছেন। বিষয়টি এখনো তেমনভাবে প্রকাশ করা হয়নি। তবে পার্টির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামীকাল সোমবার সব মিডিয়াকে জানানো হবে।’

তিনি আরো বলেন, ‘এর আগে ৫ জুন মহানগরের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। আহ্বায়কের পর এবার সেখানে সম্মেলন প্রস্তুতি কমিটি করে দ্রুত সম্মেলন করার জন্য বলা হয়েছে। শিগগিরই কমিটির বাকি সবার নামের তালিকা প্রকাশ করা হবে।’

কমিটিতে সাবেক কমিশনার জানে আলম বাহার, মোবারক হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন তালুকদার, আযম খান, আব্দুল্লাহ মিয়া, দিদারুল আলম চৌধুরীকে যুগ্ম আহ্বাক করা হয়েছে। আর সদস্য হিসেবে আছেন- ব্যারিস্টার আনিছুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আব্দুল গফ্ফর দোভাষ, মোরশেদ মুরাদ ইব্রাহিম, অধ্যাপক সাবেক আহমেদ প্রমুখ।

কমিটি অনুমোদন পেয়েই এলাকায় গিয়ে তা সব সাংবাদিকদের প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মহানগর জাপা দপ্তর। তবে এ নিয়ে সেখানকার সাংবাদিকদের মাঝে কিছুটা সন্দেহ হলে তারা বিষয়টি জাপার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top