ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা হচ্ছে। বিএনপির আয়োজনে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় সভাটি শুরু হয়।




