ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। বাংলাদেশ সফরে এসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে খালেদা জিয়ার সমাধিস্থলে যান তিনি।
বিএনপির একটি সূত্র এ খবর জানিয়েছে।
সূত্র বলছে, শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত প্রধানমন্ত্রীর আত্নার শান্তি কামনা করে দোয়া করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন তিনি।এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছান সৈয়দ মহসিন রাজা নাকভি।
এদিন দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের স্বরাস্ট্রমন্ত্রী। এ সময় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার পর এটিই পাকিস্তানের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।


